বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ | ২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:১৭:২৭
শিরোনাম
● ককটেল বিস্ফোরণে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ দিনের রিমান্ডে জবি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে ঢাকা-কাঠমান্ডুর আলোচনা ● হামজা চৌধুরীর কাঁধে অধিনায়কত্ব, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ● পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী ● পেছাল রাবির ভর্তি পরীক্ষা, শুরু ১২ ফেব্রুয়ারি ● বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ ● প্রযুক্তি হঠাও এবং শয়তানকে ফাঁসি দাও! ● পাহাড়ি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়ক মাটিরাঙ্গা জোন ● বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ ● ককটেল বিস্ফোরণে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ দিনের রিমান্ডে জবি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে ঢাকা-কাঠমান্ডুর আলোচনা ● হামজা চৌধুরীর কাঁধে অধিনায়কত্ব, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ● পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী ● পেছাল রাবির ভর্তি পরীক্ষা, শুরু ১২ ফেব্রুয়ারি ● বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ ● প্রযুক্তি হঠাও এবং শয়তানকে ফাঁসি দাও! ● পাহাড়ি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়ক মাটিরাঙ্গা জোন ● বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ

নাটোরে খালে গোসল করতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৩৫
শেয়ার: mail
নাটোরে খালে গোসল করতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোরের লালপুরে বাড়ির পাশে বিকেলের খরস্রোতা খালে গোসল করতে নেমে পানিতে ডুবে বাঁধন (১১) নামের এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বড়বড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত বাঁধন ওই গ্রামের মোঃ বাবু ও মোছাঃ রিনি বেগম দম্পতির একমাত্র সন্তান ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাঁধন বাড়ির অদূরে থাকা একটি খালে একাই গোসল করতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সে ঘরে ফিরে না আসায় স্বজনেরা দুশ্চিন্তায় পড়ে নিখোঁজ বাঁধনকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পানির ওপর তাঁর নিথর দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারের কোনো প্রকার অজুহাত ও অভিযোগ না থাকায় এবং তাঁদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে খালে গোসল করতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বিস্তারিত কমেন্টে