মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:২২:৫৭
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

নাটোরে আড়াই কেজি গাঁজাসহ দম্পতি ও এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৩২
শেয়ার: mail
নাটোরে আড়াই কেজি গাঁজাসহ দম্পতি ও এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোরের লালপুরে তল্লাশিচৌকি বসিয়ে আড়াই কেজি গাঁজাসহ এক দম্পতি এবং তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল ক্রেতাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি অ্যানড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (৮ আগস্ট) বিকেলে লালপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৭ আগস্ট) গভীর রাতে উপজেলার গোপালপুর রেলগেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইসবপুর গ্রামের আহসান হাবীব (৪৫), তাঁর স্ত্রী আরফিনা বেগম (৩৪) এবং নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের রাজিব শেখ (৩৫)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপালপুর রেলগেট এলাকায় হযরত শাহ সুফী বোরহান উদ্দিন বাগদাদী (রহ.) মাজারের সামনের পাকা সড়কে একটি নিয়মিত চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় বনপাড়া দিক থেকে আসা একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। বাইকে থাকা আহসান হাবীব ও তাঁর স্ত্রী আরফিনা বেগমের কাছে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কস্টেপে মোড়ানো ৫টি প্যাকেটে মোট ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাপদে ওই দম্পতি স্বীকার করেন, উদ্ধারকৃত গাঁজার চালানটি লালপুরের স্থানীয় মাদক কারবারি রাজিব শেখের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন তারা। তাঁদের দেওয়া তথ্যে গভীর রাতেই মনিহারপুর গ্রামে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাজিব শেখকে তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার আহসান হাবীবের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নারী ও শিশু নির্যাতন, দুর্ধর্ষ ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা এবং রাজিব শেখের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক মামলা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে আড়াই কেজি গাঁজাসহ দম্পতি ও এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে