সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৪২:০৩
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

চাটমোহরে নাতনিকে ধ/র্ষ/ণে/র চেষ্টা

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৫৬
শেয়ার: mail
চাটমোহরে নাতনিকে ধ/র্ষ/ণে/র চেষ্টা

পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে দূরসম্পর্কের নানাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার জন্য বনগ্রামের নিজ বাড়ি থেকে বের হয় শিশুটি। পথিমধ্যে তার দূরসম্পর্কের নানা ও পার-চাটরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মাসুদ রানা (৪৭) মেয়েটিকে অনৈতিক প্রস্তাব দেয়। শিশুটি প্রস্তাবে রাজি না হওয়ায় মাসুদ রানা জোরপূর্বক তার শারীরিক স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় পার্শ্ববর্তী এক নারী ঘটনাটি প্রত্যক্ষ করলে অভিযুক্ত মাসুদ রানা তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

পরে শিশুটি বাড়িতে গিয়ে বিস্তারিত জানালে তার মা বাদী হয়ে চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর রহমান জানান, মামলা রুজুর পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম ও স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে নাতনিকে ধ/র্ষ/ণে/র চেষ্টা

বিস্তারিত কমেন্টে