শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:০৪:৪৫

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আসছে বিকাশ, স্বস্তিতে থাকতে পারেন উদ্যোক্তারা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:২৯
শেয়ার: mail
ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আসছে বিকাশ, স্বস্তিতে থাকতে পারেন উদ্যোক্তারা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য সুখবর আসতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে বিকাশ যুক্ত করার উদ্যোগ নিয়েছে। যদিও সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক (বিটা) পর্যায়ে রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ চালু হলে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ, দ্রুত এবং সাশ্রয়ী হবে।

সম্প্রতি বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার Ads Manager-এর “Add Payment Method” অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ পেমেন্ট অপশনও যুক্ত হয়েছে। ইতোমধ্যে কয়েকজন ব্যবহারকারী বিকাশের মাধ্যমে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

এতদিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল দিতে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা এবং ব্যাংকিং জটিলতার কারণে অনেক উদ্যোক্তাকে ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এসব শর্ত পূরণ করা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

তবে এখনো এ বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিকাশভিত্তিক এই পেমেন্ট ব্যবস্থা কবে নাগাদ বাংলাদেশের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে দেশের ডিজিটাল ব্যবসা খাতে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আসছে বিকাশ, স্বস্তিতে থাকতে পারেন উদ্যোক্তারা

বিস্তারিত কমেন্টে