মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৪৭:০৪
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

কসবা-আখাউড়া সড়কের চাপিয়া ব্রিজে বাড়ছে দুর্ঘটনা

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:৪৭
শেয়ার: mail
কসবা-আখাউড়া সড়কের চাপিয়া ব্রিজে বাড়ছে দুর্ঘটনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া আঞ্চলিক মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চাপিয়া ব্রিজ’ দীর্ঘদিন বন্ধ থাকায় প্রতিনিয়ত বাড়ছে মারাত্মক দুর্ঘটনা ও জনভোগান্তি। ব্রিজে স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকায় বিকল্প ও ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ ও যাত্রী।

বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাসহ বিভিন্ন ছোট-বড় যানবাহন প্রায় প্রতিদিনই দুর্ঘটনার মুখে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ ব্রিজটির মুখ বন্ধ থাকলেও তা দ্রুত সংস্কার বা পুনরায় চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এর ফলে কসবা-আখাউড়া সড়কে যাতায়াতকারী হাজারো পথচারী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং জরুরিভিত্তিক রোগীবাহী অ্যাম্বুলেন্সকে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

বিদ্যমান জনদুর্ভোগ নিরসনে স্থানীয় সংক্ষুব্ধ জনগণ ও সুধী সমাজ কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন। অতি দ্রুততম সময়ের মধ্যে চাপিয়া ব্রিজটি সংস্কারপূর্বক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের মতে, ব্রিজটি দ্রুত সচল ও চালু করা সম্ভব হলে অহেতুক দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং কসবা-আখাউড়া সড়কে নিরাপদ ও সুগম যোগাযোগব্যবস্থা পুন প্রতিষ্ঠিত হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কসবা-আখাউড়া সড়কের চাপিয়া ব্রিজে বাড়ছে দুর্ঘটনা

বিস্তারিত কমেন্টে