বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | রাত ৮:৫৯:০৮

মারা গেলেন ‘দ্য শ্যান্টেলস’খ্যাত কিংবদন্তি আরঅ্যান্ডবি শিল্পী আরলিন স্মিথ

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:১৭
শেয়ার: mail
মারা গেলেন ‘দ্য শ্যান্টেলস’খ্যাত কিংবদন্তি আরঅ্যান্ডবি শিল্পী আরলিন স্মিথ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি আরঅ্যান্ডবি (R&B) গার্ল গ্রুপ ‘দ্য শ্যান্টেলস’ (The Chantels)-এর প্রধান কণ্ঠশিল্পী ও সহ-প্রতিষ্ঠাতা আরলিন স্মিথ আর নেই। গত ২৯ জুলাই নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

বিনোদনবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার আরলিন স্মিথের নিকটবান্ধব ম্যাট বেকফের বরাতে জানিয়েছে, বার্ধক্যজনিত স্বাভাবিক কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

১৯৪১ সালের ৫ অক্টোবর জন্ম নেওয়া আরলিন স্মিথ শৈশব থেকেই ধ্রুপদী সংগীতে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে নিউইয়র্কের ঐতিহ্যবাহী কার্নেগি হলে গান পরিবেশন করে তিনি নিজের অনন্য প্রতিভার স্বাক্ষর রাখেন। পরবর্তীতে লুইস হ্যারিস, সোনিয়া গোরিং, জ্যাকি ল্যান্ড্রিং ও রেনে মাইনাসকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন বিখ্যাত ব্যান্ড ‘দ্য শ্যান্টেলস’। জনপ্রিয় প্রযোজক ও ‘দ্য ভ্যালেন্টাইন্স’-এর সদস্য রিচার্ড ব্যারেটের তত্ত্বাবধানে সংগীতজগতে ব্যান্ডটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

১৯৫৭ সালে সংগীতাঙ্গনের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘এন্ড রেকর্ডস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর একই বছরের আগস্টে প্রকাশিত হয় তাঁদের প্রথম একক গান ‘He’s Gone’। গানটি প্রকাশের পর পরই ‘বিলবোর্ড হট ১০০’ চার্টে ৭১তম স্থান দখল করে নেয়।

তবে একই বছরের ডিসেম্বরে প্রকাশিত কালজয়ী গান ‘Maybe’ তাঁদের এনে দেয় বিশ্বব্যাপী ঐতিহাসিক সাফল্য। হৃদয়স্পর্শী গানটি ‘বিলবোর্ড হট ১০০’ চার্টে ১৫তম এবং আরঅ্যান্ডবি চার্টে ২য় স্থানে উঠে আসে। হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরে পাওয়ার আকুলতা নিয়ে লেখা এ গানটির রচয়িতা ছিলেন আরলিন স্মিথ নিজেই এবং এর প্রধান কণ্ঠও ছিল তাঁর।

‘Maybe’ গানটির অসামান্য সাফল্যের মাধ্যমে ‘দ্য শ্যান্টেলস’ আন্তর্জাতিক সংগীতাঙ্গনে বিপুল পরিচিতি লাভ করে এবং নারী আরঅ্যান্ডবি ভোকাল গ্রুপগুলোর পথিকৃৎ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। ২০০৩ সালে বিশ্বখ্যাত সংগীত সাময়িকী রোলিং স্টোন (Rolling Stone) সর্বকালের সেরা ৫০০ গানের তালিকায় ‘Maybe’ গানটিকে ১৯৯তম স্থানে স্বীকৃতি দেয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward