মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৪৬:৪০
শিরোনাম
তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম

জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাস ও ভবিষ্যতের দিশারি: ড. ইউনূস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:৪৩
শেয়ার: mail
জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাস ও ভবিষ্যতের দিশারি: ড. ইউনূস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ তাৎক্ষণিক অতীতকে ধারণের পাশাপাশি আগামীর নতুন বাংলাদেশ নির্মাণের ভবিষ্যৎ পথ রচনা করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি ঐতিহাসিক এই জাদুঘরকে গণমানুষের ‘ইতিহাসের আঁতুড়ঘর’ হিসেবে অভিহিত করেন।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই বিপ্লবের স্মারক সম্বলিত জাদুঘরটি উদ্বোধনের পর আয়োজিত বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত আবেগাপ্লুত হয়ে বলেন, “এখান থেকেই আমাদের জাতীয় জীবনের নতুন যাত্রাপথ রচিত হবে। জাতি হিসেবে কোনোদিন আমরা যদি পথ হারিয়ে ফেলি, তবে এই স্মৃতিপীঠে এসেই আবার সঠিক দিকনির্দেশনা খুঁজে নেব। চিন্তাভাবনায় যদি কখনো কোনো দুর্বলতা আসে, এখান থেকেই আমরা শক্তি ও চেতনার নতুন সূত্র উদ্ভাবন করে পুনর্যাত্রা শুরু করব।”

তিনি দেশের সর্বস্তরের নাগরিক, বিশেষ করে উদীয়মান তরুণ-তরুণীদের জীবনের অন্তত একবারের জন্য হলেও ঐতিহাসিক এই স্থান পরিদর্শনের উদাত্ত আহ্বান জানান।

শিক্ষাবিদ ড. ইউনূস আরও বলেন, “আমাদের স্বাধীনতা রক্ষার ইতিহাসের আঁতুড়ঘরের মূর্ত রূপ এই জুলাই জাদুঘর। এটিই আমাদের জাতীয় আত্মপরিচয়ের কেন্দ্রবিন্দু। চেতনার এই মূল সূত্র যেন আগামীতে কখনোই ছিন্ন না হয়।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাস ও ভবিষ্যতের দিশারি: ড. ইউনূস

বিস্তারিত কমেন্টে