মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:২১:৪৭
শিরোনাম
● ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা ● যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ ● রাজধানীতে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ● ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের ● মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ● জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা ● চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর ● ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরি, উদ্বোধনের দুই মাসেও ঝুলছে তালা ● রুহিয়া বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর উচ্ছেদ অভিযান ● ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা ● যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ ● রাজধানীতে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ● ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের ● মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ● জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা ● চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর ● ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরি, উদ্বোধনের দুই মাসেও ঝুলছে তালা ● রুহিয়া বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর উচ্ছেদ অভিযান

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:২৬
শেয়ার: mail
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর বিভিন্ন স্মৃতি গ্যালারি ও প্রদর্শনী কক্ষ ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই স্মৃতি জাদুঘরের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচনের পর অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় সূরা ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

দোয়া শেষে প্রধানমন্ত্রী স্মৃতি জাদুঘরের সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, আলোকচিত্র, দুর্লভ দলিলপত্র ও আন্দোলনকালীন স্মারকগুলো বিস্তারিতভাবে ঘুরে দেখেন এবং প্রদর্শনী উপভোগ করেন। উদ্বোধনী আয়োজনের অংশে জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা, সাধারণ মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ এবং অর্জিত বিজয়ের প্রেক্ষাপট নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের প্রথম দিন বুধবার জাদুঘরটি কেবল আমন্ত্রিত বিশেষ অতিথিদের পরিদর্শনের জন্য নির্ধারিত ছিল। তবে আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরের দরজা উন্মুক্ত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে