মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৮:৪৯

বেরোবিতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৩১
শেয়ার: mail
বেরোবিতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানাকে আহ্বায়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুবকে সদস্য সচিব করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—বিজয়-২৪ হলের প্রভোস্ট আমির শরীফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিউল ইসলাম জীবন এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন অর রশীদ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, “সংঘর্ষের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সার্বিক পরিস্থিতি সুনির্দিষ্টভাবে তদন্ত করে কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে ‘জুডিশিয়ারি কিলিং’ সংবলিত একটি ছবিকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুরো ক্যাম্পাসজুড়ে গভীর রাত পর্যন্ত তীব্র উত্তেজনা বিরাজ করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward