মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:১০:৪৫
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ৫ আগস্ট ছুটি পাবেন যাঁরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:২০
শেয়ার: mail
জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ৫ আগস্ট ছুটি পাবেন যাঁরা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সারা দেশে সাধারণ ছুটি থাকবে। গত বছর থেকে সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে এই দিনটি। এটি সরকার ঘোষিত ছুটির তালিকাভুক্ত একটি সাধারণ ছুটি।

যাঁরা ছুটি পাবেন:

  • সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা

  • স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা (প্রযোজ্য ক্ষেত্রে)

  • সরকারি ছুটির আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান

  • বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের তফসিলি ব্যাংকগুলো

  • সরকারি ছুটির তালিকা অনুসরণকারী অন্যান্য প্রতিষ্ঠান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ৫ আগস্ট বুধবার হওয়ায় পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের।

এদিকে গত বছরও ৫ আগস্ট ছুটি ছিল পোশাক কারখানায়। সে সময় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওই দিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বছর পোশাক কারখানাগুলোর ছুটির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিজিএমইএ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ৫ আগস্ট ছুটি পাবেন যাঁরা

বিস্তারিত কমেন্টে