রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:২২:১৪
শিরোনাম
● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার ● নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা ● রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ ● মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ ● টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী ● রুহিয়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ● পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার ● নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা ● রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ ● মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ ● টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী ● রুহিয়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ● পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:২১
শেয়ার: mail
দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে গুইমারা রিজিয়নের অধীনস্থ দুর্গম মরাটিলা এলাকার অর্ধশতাধিক অসহায়, দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মাইন চৌধুরী।

ত্রাণ বিতরণের পাশাপাশি মরাটিলা এলাকার প্রায় শতাধিক দুস্থ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।

দুর্গম এলাকায় এই মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাটিরাঙ্গা জোন অধিনায়কসহ সংশ্লিষ্ট সকলের সাফল্য কামনা করেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান (পিএসসি) বলেন, “পার্বত্য এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সত্যিই প্রশংসার দাবিদার। আর্তমানবতার সেবায় পাহা‌ড়ের দুর্গম এলাকায় সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম আগামী‌তেও অব‌্যাহত থাক‌বে।”

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বিস্তারিত কমেন্টে