মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৪:৩৪
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

দেশবরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিআরএ’র দোয়া মাহফিল

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৯:৫৭
শেয়ার: mail
দেশবরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিআরএ’র দোয়া মাহফিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির (বিএসসি) প্রতিষ্ঠাতা ও দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক মরহুম সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর কাজীর দেউড়িস্থ অ্যাপোলো শপিং সেন্টারের ‘সিটি ৩১ ব্যাচ ক্লাব’-এ চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এবং বিএন মিডিয়া এজেন্সির যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়।

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিন-এর সম্পাদক আয়ান শর্মা।

স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, “সাঈদুর রহমান রিমন ছিলেন সত্যের মুখোমুখি হওয়া একজন অত্যন্ত সাহসী, নীতিবান ও মানবিক সাংবাদিক। তিনি গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা ও পেশাদারি সাংবাদিকতার বিকাশে আজীবন লড়াই করেছেন। তাঁর সততা, লেখনীর ধার ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে।”

বক্তারা আরও উল্লেখ করেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার যে পথ তিনি দেখিয়ে গেছেন, তা অনুসরণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডি২৪লাইভ-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি, দৈনিক সময়ের কাগজ-এর আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি শিব্বির আহম্মেদ ওসমান, সাধারণ সম্পাদক শফিক, সিআরএ-র সহ-সভাপতি মো. রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোর্শেদ, সদস্য মো. মোস্তাফিজ, মো. রিয়াজ ও মো. শহিদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

স্মৃতিচারণ আলোচনা শেষে মরহুম সাঈদুর রহমান রিমনের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

দেশবরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিআরএ’র দোয়া মাহফিল

বিস্তারিত কমেন্টে