মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২৫:২০
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

রাবিতে শিক্ষার্থীকে মারধর: সালাউদ্দিন আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ, তদন্তে পিবিআই

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:০০
শেয়ার: mail
রাবিতে শিক্ষার্থীকে মারধর: সালাউদ্দিন আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ, তদন্তে পিবিআই

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীকে মারধর ও অ্যাম্বুলেন্স থেকে টেনে বের করে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু ও ছাত্রশিবির সংশ্লিষ্ট ৯ নেতার বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করা হয়েছে।

মারধরের শিকার সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহিনের বাবা মো. আসাদুজ্জামান বাদী হয়ে রাজশাহীর মতিহার আমলি আদালতে অভিযোগটি দায়ের করেন। আদালত মামলাটি সরাসরি নথিভুক্ত না করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলায় রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। নামীয় অন্য আসামিরা হলেন—নাজমুস সাকিব, মেহেদী সঞ্জীব, ফাহিম রেজা, আরিফুর ইসলাম, আহসান উল্লাহ ফাইহান, সিফাত আর সালেহ ও নুরুল ইসলাম শহীদ। এ ছাড়া ১৭ থেকে ১৮ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

আরজি সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই প্রক্টর দপ্তরে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে শুরু হওয়া বিরোধের জেরে দুপুরে কেন্দ্রীয় লাইব্রেরিতে হামলা চালানো হয়। ধারালো অস্ত্র, রড ও লাঠিসোটা নিয়ে আসামিরা মাহিনকে ধাওয়া করে লাইব্রেরির ভেতর ও বাইরে ঘিরে ফেলে বেধড়ক মারধর করে। পরে শিক্ষকরা মাহিনকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে আসামিরা তাকে জোরপূর্বক টেনে বের করে পুনরায় নির্যাতন চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, ঘটনার পর ২৮ জুলাই মতিহার থানায় মামলা করতে গেলেও থানা পুলিশ মামলা না নিয়ে তাঁকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী হযরত আলী জানান, আদালত আরজিটি গ্রহণ করে বিষয়টি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার দিন মাহিন গুরুতর আহত হন, তবে পরবর্তীতে অন্য একটি মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

রাবিতে শিক্ষার্থীকে মারধর: সালাউদ্দিন আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ, তদন্তে পিবিআই

বিস্তারিত কমেন্টে