মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ১:১০:৫৭

ভাসান্যাদমে দাখিল মাদরাসায় বৃক্ষ রোপণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:৩৩
শেয়ার: mail
ভাসান্যাদমে দাখিল মাদরাসায় বৃক্ষ রোপণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, হেফজ ও এতিমখানা পরিচালনা কমিটির উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ এবং প্রতিষ্ঠানের পড়াশোনার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ভাসান্যাদম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার সুপার মাওলানা মো. ওমর ফারুক আল-কাদেরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মিনহাজ মুরশীদ। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের রাঙ্গামাটি জেলা উপ-পরিচালক মো. ইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ পরিদর্শক হিসেবে বিজিবির পোকাখালী ক্যাম্প কমান্ডারসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মিনহাজ মুরশীদ বলেন, “সুশিক্ষাই একটি সমৃদ্ধ জাতির মূল ভিত্তি। ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় আমাদের কোমলমতি শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে। ভাসান্যাদম মাদরাসা এলাকায় আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা করবে।” একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে বৃক্ষ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা স্মারক প্রদান এবং বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। পরে মাদরাসা প্রাঙ্গণে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন অতিথিরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward