বাগেরহাটের চিতলমারী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, উন্নত ও স্থিতিশীল রাখার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
সভায় চিতলমারীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় অপরাধ প্রবণতা রোধ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং প্রশাসনিক সেবা গ্রহণে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়। একই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের কাজের মধ্যকার সমন্বয় জোরদার করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতার ওপর জোর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা মহিলা দলের সভানেত্রী রুনা গাজী, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, ডা. এম আর ফরাজী, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সী এবং সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ।
এ ছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নিজ নিজ বিভাগের সার্বিক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ সুপারিশ ও মতামত তুলে ধরেন।
kalprakash.com/IM