শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৩৩:০৩
শিরোনাম
● লালপুরে ২ গ্রাম হেরোইনসহ ‘কল্লা’ আটক ● রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● হাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ● মাটিরাঙ্গায় আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● লালপুরে ২ গ্রাম হেরোইনসহ ‘কল্লা’ আটক ● রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● হাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ● মাটিরাঙ্গায় আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

বেরোবিতে জাল সনদে চাকরি: সহকারী পরিচালক সোহেল রানা সাময়িক বহিষ্কার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:২১
শেয়ার: mail
বেরোবিতে জাল সনদে চাকরি: সহকারী পরিচালক সোহেল রানা সাময়িক বহিষ্কার

জাল সনদপত্র ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার ২৮ জুলাই বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

রেজিস্ট্রার বলেন, “সনদ যাচাইপ্রক্রিয়ায় সোহেল রানার জমা দেওয়া সনদে জালিয়াতির প্রমাণ মেলায় তাঁর বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে আরও যাঁদের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগ রয়েছে, তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সার্বিক কাজ চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগ পাওয়ার সময় শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা ‘রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’ থেকে অর্জিত স্নাতক ও স্নাতকোত্তরের দুটি সনদপত্র জমা দেন। পরবর্তীতে সনদগুলোর সঠিকতা যাচাইয়ের জন্য সনদ প্রদানকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়টিতে চিঠি পাঠায় বেরোবি কর্তৃপক্ষ। চিঠির জবাবে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়—সোহেল রানার নামে এ ধরনের কোনো সনদপত্র তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে কখনোই ইস্যু করা হয়নি। জালিয়াতির বিষয় নিশ্চিত হয়েই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বেরোবিতে জাল সনদে চাকরি: সহকারী পরিচালক সোহেল রানা সাময়িক বহিষ্কার

বিস্তারিত কমেন্টে