বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩২:৫৩
শিরোনাম
বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ

বিশ্ববাজারে আরও কমলো অপরিশোধিত তেলের দাম, এক সপ্তাহে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৪৪
শেয়ার: mail
বিশ্ববাজারে আরও কমলো অপরিশোধিত তেলের দাম, এক সপ্তাহে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত ও উত্তেজনা নিরসনের সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা কমেছে। মঙ্গলবার ২৮ জুলাই আন্তর্জাতিক বাজারের প্রধান দুই বেঞ্চমার্ক তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গ্রিনিচ মান সময় (GMT) সকাল ৯টা ৩৪ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২.৮৬ শতাংশ বা ২.৫৩ ডলার কমে প্রতি ব্যারেল ৮৫.৮৩ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ২.৪০ শতাংশ বা ১.৯৮ ডলার কমে প্রতি ব্যারেল ৮০.৬৩ ডলারে দাঁড়ায়। উভয় খাতেই ১৭ জুলাইয়ের পর এটি সর্বনিম্ন দরপতন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বিবৃতিতে জানান, ইরানের সাথে ওয়াশিংটনের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ফের সামরিক পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি। অন্যদিকে তেহরানও পরিস্থিতি অনুযায়ী পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে।

সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ ব্যাংক ‘ইউবিএস’-এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো জানান, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও ওমানের মধ্যস্থতায় নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফিরে এসেছে। উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হরমুজ প্রণালী পরিচালনার জন্য ওমান সম্প্রতি একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থাপনার প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশই এই কৌশলগত পথ দিয়ে পরিবাহিত হয়।

তবে আন্তর্জাতিক আর্থিক সংস্থা ‘আইএনজি’-র বিশ্লেষকদের মতে, তেলের দাম কমার এ প্রবণতা স্থায়ী হতে হলে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার চলাচল পুরোদমে স্বাভাবিক হতে হবে।

এদিকে লোহিত সাগর অঞ্চলে সরবরাহ বিঘ্নের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদসহ বিভিন্ন তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া একাধিক ড্রোন তারা আকাশেই ভূপাতিত করেছে। অন্যদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের ইয়ানবু বন্দরের দিকে তেল বহনকারী ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনে সফল হামলা চালিয়েছে।

বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল স্বাভাবিক হলে বছরের শেষ নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৮০ ডলারে নেমে আসতে পারে। তবে লোহিত সাগরের অস্থিরতা এবং সৌদি আরবের অবকাঠামোয় নতুন কোনো হামলা হলে তেলের দাম আবারও লাফিয়ে বাড়তে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বিশ্ববাজারে আরও কমলো অপরিশোধিত তেলের দাম, এক সপ্তাহে সর্বনিম্ন

বিস্তারিত কমেন্টে