সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩২:০৫
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

তরুণ ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জনে ম্রুনাল ঠাকুর, ক্যাফের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:০৫
শেয়ার: mail
তরুণ ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জনে ম্রুনাল ঠাকুর, ক্যাফের ভিডিও ভাইরাল

দক্ষিণী সুপারস্টার ধানুশের সাথে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সাথে তাঁর প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়াতে শুরু করেছে।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফেতে একই সময়ে ম্রুনাল ঠাকুর ও ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে অবস্থান করতে দেখা যায়। সেখান থেকে ধারণ করা একটি ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পরপরই তুমুল আলোচনা শুরু হয়।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বের হয়ে নিজের গাড়িতে উঠছেন, অন্যদিকে অভিনেত্রী ম্রুনাল ঠাকুর তখনও ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন।

তবে ভিডিওটির কোথাও তাঁদের দুজনকে একই ফ্রেমে কিংবা একসাথে কথা বলতে দেখা যায়নি। তা সত্ত্বেও ভিডিওটি বিভিন্ন ফ্যান পেজে ছড়িয়ে পড়ার পর অনেকে দাবি করতে শুরু করেন—তাঁরা নাকি গোপনে ‘ডেটিং’-এ গিয়েছিলেন।

তবে এ দাবির সপক্ষে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। এমনকি এই ছড়িয়ে পড়া ভিডিও কিংবা প্রেমের আলোচনার বিষয়ে ম্রুনাল ঠাকুর বা যশস্বী জয়সওয়াল—কারো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কাজের ক্ষেত্রে ব্যস্ত সময় পার করছেন ম্রুনাল ঠাকুর। তাঁর অভিনীত ‘পূজা মেরি জান’ সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে এর সম্পাদনার কাজ চলছে। এছাড়া তেলুগু সিনেমা ‘রাকা’-র মূল চরিত্রেও অভিনয় করছেন এই অভিনেত্রী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

তরুণ ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জনে ম্রুনাল ঠাকুর, ক্যাফের ভিডিও ভাইরাল

বিস্তারিত কমেন্টে