সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৫৪:০১

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর করুণ মৃত্যু

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৪৭
শেয়ার: mail
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর করুণ মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ওসমান গনি (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ২৮ জুলাই সকালে উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান ওই এলাকার সায়েদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটির বাবা একটি পারিবারিক কাজের জন্য পঞ্চগড় জেলা আদালতে যান এবং মা বাড়ির দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু ওসমান বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে সে বাড়ির পাশে থাকা একটি মাছ চাষের পুকুরে পড়ে যায়।

পরবর্তীকালে মা তাকে আঙিনায় দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় বাড়ির পাশের ওই পুকুর থেকেই তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশিষ কুমার শীল জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward