শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৩৫:০২

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মালদ্বীপের ‘ফাইভ মিলিয়ন ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশটিকে ২০ হাজার গাছের চারা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। রোববার ২৬ জুলাই মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উপলক্ষে রাজধানী মালের লোনুজিয়ারা পার্কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ ঘোষণা দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বন্ধুত্ব ও সদিচ্ছার প্রতীক হিসেবে মালদ্বীপ সরকারকে ১০টি গাছের চারা উপহার দেন তিনি। পাশাপাশি নিজ হাতে একটি চারা রোপণ করেন।

অনুষ্ঠানে বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ সরকার মালদ্বীপের ‘ফাইভ মিলিয়ন ট্রি’ কর্মসূচির জন্য ২০ হাজার গাছের চারা প্রদান করবে।

অনুষ্ঠানে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ ‘ফাইভ মিলিয়ন ট্রি’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তারা বাংলাদেশের এই উদ্যোগের প্রশংসা করে জানান, এটি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং জলবায়ু কার্যক্রমে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

এ সময় পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৮) মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দেশজুড়ে ৫০ লাখ গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেন। এর আওতায় ইতোমধ্যে দেশটিতে ১০ লাখের বেশি গাছ রোপণ করা হয়েছে।

সূত্র: মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

বিস্তারিত কমেন্টে