মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:৪৩:৩৯
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

ভাণ্ডারিয়ায় অনুমোদন ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৩৭
শেয়ার: mail
ভাণ্ডারিয়ায় অনুমোদন ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমোদন ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭টি চাম্বল ও মেহগনি গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গাছ কাটার বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ গ্রামের ৩ নম্বর মেদিরাবাদ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মো. ফরিদ মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রধান শিক্ষক মো. ফরিদ মোল্লা বিদ্যালয়ের সীমানায় থাকা ৭টি চাম্বল ও মেহগনি গাছ কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়েই গোপনে বিক্রি করে দেন। গাছ কাটার সময় বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

গাছ ক্রেতা মো. মন্নান বলেন, তিনি ১০ হাজার টাকায় ৭টি চাম্বল ও মেহগনি গাছ ক্রয় করেন। গাছগুলো বিদ্যালয়ের মূল ক্যাম্পাসের বাইরে থাকায় এগুলো যে সরকারি বা বিদ্যালয়ের গাছ, তা তিনি বুঝতে পারেননি বলে জানান।

এদিকে ঘটনার বিষয়ে অনুসন্ধানে স্থানীয় সংবাদকর্মীরা বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক মো. ফরিদ মোল্লা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি নিয়মবহির্ভূতভাবে গাছ বিক্রির কথা মেনে নিয়ে নিজের ভুল স্বীকার করেন।

এই অনিয়মের বিষয়টি ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানকে জানানো হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামানকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ভাণ্ডারিয়ায় অনুমোদন ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রি

বিস্তারিত কমেন্টে