মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৪:১৯
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ক সভা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭:০১
শেয়ার: mail
নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ক সভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জকে নিরাপদ, মাদকমুক্ত ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের অংশীদারিত্ব বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশে মাদকের বিস্তার সমাজের জন্য অন্যতম বড় হুমকি। মাদক চোরাচালান, ইভটিজিং, দুর্নীতি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। এসব অপরাধ নির্মূলে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও অপরাধমুক্ত চাঁপাইনবাবগঞ্জ এবং বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, র‍্যাব-৫ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার ইফতেখার হোসেন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক ইমরুল কায়েসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ক সভা

বিস্তারিত কমেন্টে