মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:১৫:৩২
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস চলবে ৩৮ দিন

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৩৫
শেয়ার: mail
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস চলবে ৩৮ দিন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলতি বছরে আগস্ট ও সেপ্টেম্বর—টানা দুই মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিনের ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসের সরকারি অবকাশ মিলিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এ ছুটি ভোগ করবেন। ফলে দুই মাসে শ্রেণি কার্যক্রম চলবে মাত্র ৩৮ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, আগস্ট ও সেপ্টেম্বরে মোট ১৭ দিন থাকবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এর সঙ্গে বিভিন্ন দিবস উপলক্ষে আরও ৬ দিনের সরকারি ছুটি যোগ হওয়ায় মোট ছুটির সংখ্যা দাঁড়াবে ২৩ দিন।

এর আগে চলতি মাসের ২৯ জুলাই (বুধবার) আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার একদিন শ্রেণি কার্যক্রম শেষে আবার শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শুরু হবে।

আগস্ট মাসের প্রথম দিনই (১ আগস্ট) সাপ্তাহিক ছুটি দিয়ে মাস শুরু হবে। এ মাসে মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন বিভিন্ন দিবসের সরকারি ছুটি। দিবসভিত্তিক ছুটির মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ফলে আগস্টে শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

সেপ্টেম্বর মাসেও একই চিত্র দেখা যাবে। সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে এ মাসেও শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

শিক্ষাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত এ ২৩ দিনের নিয়মিত ছুটির বাইরেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঐচ্ছিক ছুটি কার্যকর হতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস চলবে ৩৮ দিন

বিস্তারিত কমেন্টে