মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৮:২১
শিরোনাম
● নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা ● বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু ● গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান ● দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী ● খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড ● নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা ● বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু ● গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান ● দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী ● খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

বাবার মৃত্যুর এক মাস না পেরোতেই ছুরিকাঘাতে নিহত আইনজীবী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:১৬
শেয়ার: mail
বাবার মৃত্যুর এক মাস না পেরোতেই ছুরিকাঘাতে নিহত আইনজীবী

বাগেরহাট সদর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত গভীর রাতে সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত নিজাম উদ্দিন সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে মোটরসাইকেলে বাগেরহাট শহর থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে একাধিকবার ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

স্বজনরা জানান, মাত্র এক মাস আগে সড়ক দুর্ঘটনায় নিজাম উদ্দিনের বাবা তোরাফ আলীর মৃত্যু হয়। এর আগে তিনি তাঁর মা ও প্রথম স্ত্রীকেও হারিয়েছিলেন। পারিবারিক একের পর এক শোকের মধ্যেই এবার হত্যাকাণ্ডের শিকার হলেন নিজাম উদ্দিন। তিনি দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বাবার মৃত্যুর এক মাস না পেরোতেই ছুরিকাঘাতে নিহত আইনজীবী

বিস্তারিত কমেন্টে