সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৫৫:২০
শিরোনাম
● কাকলী মোড়ের ফুটওভার ব্রিজে মধ্যরাতে আগুন ● চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● কাকলী মোড়ের ফুটওভার ব্রিজে মধ্যরাতে আগুন ● চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:১৫
শেয়ার: mail
চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী আগামী ২৩ অক্টোবর ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রাক্তন ছাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

হীরক জয়ন্তী সফলভাবে আয়োজনের লক্ষ্যে বুধবার (২২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় হীরক জয়ন্তীর সার্বিক প্রস্তুতি, প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণ, নিবন্ধন কার্যক্রম এবং অনুষ্ঠান বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ার বেগম, অলোক কুমার কুণ্ডু, আবু বক্কার ও আব্দুস সালাম। এছাড়া প্রাক্তন ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মর্জিনা বেগম, হোসনে আরা হাসি, ইয়াছমিন আরা বুড়ি, কামরুন্নাহার শিল্পী, লতিকা সুলতানা, শামসুন্নাহার নার্গিস, অঞ্জনা রানী কুণ্ডু (মলি), ইসমত আরা ইভা, মীর ইসরাত জাহান রুমা, মোছা. সাবিনা ইয়াসমিন ও কামরুন্নাহার মিলি।

বক্তারা বলেন, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি হাজারো শিক্ষার্থীর স্মৃতি, আবেগ ও গর্বের প্রতীক। হীরক জয়ন্তী আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের দীর্ঘ পথচলা, ঐতিহ্য ও অর্জন নতুন প্রজন্মের সামনে আরও মর্যাদার সঙ্গে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানটি সফল করতে সব প্রাক্তন ছাত্রীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, প্রাক্তন ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলবে। তাই সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে হীরক জয়ন্তীর মিলনমেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, আগামী ২৩ অক্টোবর সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে হীরক জয়ন্তীর মূল অনুষ্ঠান শুরু হবে। একই সময়ে নিবন্ধিত অংশগ্রহণকারীদের মধ্যে নাস্তা ও মধ্যাহ্নভোজের টোকেন বিতরণ করা হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রাক্তন ছাত্রীদের নির্ধারিত গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য ও ছবি সংযুক্ত করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের শেষ সময় ১৩ অক্টোবর ২০২৬। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

আয়োজকরা আরও জানান, হাতে হাতে কোনো অর্থ গ্রহণ করা হবে না। নিবন্ধন ফি ঢাকা ব্যাংক, চাটমোহর শাখার নির্ধারিত হিসাব অথবা বিকাশ নম্বরে জমা দিতে হবে। নিবন্ধনের সময় ট্রানজেকশন আইডি, লেনদেনের তারিখ এবং টাকার পরিমাণ উল্লেখ করা বাধ্যতামূলক।

নিবন্ধনের জন্য নিচের লিংকে যোগাযোগ করুন।

https://forms.gle/iscnMASD8vbSPW6k8

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী

বিস্তারিত কমেন্টে