মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:২৮:২৩
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:১৯
শেয়ার: mail
বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আমূল পরিবর্তন আসছে বাংলাদেশের পাসপোর্টে। ভেতরের পাতার জলছাপে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিমের ছবি। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া ইসরায়েল ব্যতীত শব্দবন্ধও পুনর্বহাল করা হচ্ছে। এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পাসপোর্ট একটি রাষ্ট্রের নাগরিক পরিচয় বহনকারী গুরুত্বপূর্ণ নথি। এটি নাগরিক পরিচয়ের পাশাপাশি রাষ্ট্রের কূটনৈতিক বার্তা ও জাতীয় ইতিহাসও তুলে ধরে। ছয় বছর আগে বাংলাদেশি পাসপোর্ট থেকে এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। নতুন সরকারি আদেশে সেই বহুল আলোচিত শব্দবন্ধটি আবারও ফিরছে।

বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং ফিলিস্তিন ইস্যুতে সরকারের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ বলেন, এটি একটি ইতিবাচক সিদ্ধান্ত। তাদের মতে, একজন মুসলিমপ্রধান দেশের নাগরিক হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না থাকাই উচিত। এছাড়া প্রতিটি বাঙালি ও মুসলিম হিসেবে আগের নিয়ম বহাল থাকাই সমীচীন বলে তারা মনে করেন।

শুধু শব্দবন্ধ নয়, পরিবর্তন আসছে ই-পাসপোর্টের ভিজ্যুয়াল পরিচয়েও। নতুন জলছাপে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ—রংপুরে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ, উত্তরায় পানি হাতে থাকা মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরিহিত ওয়াসিমের ছবি। এছাড়া জাতীয় প্রতীক, ঐতিহাসিক স্থাপনা ও বিভিন্ন ধর্মীয় স্থাপনার নতুন বিন্যাসও যুক্ত করা হচ্ছে।

পাসপোর্টের নতুন জলছাপ প্রসঙ্গে সাধারণ নাগরিকেরা বলেন, নতুন প্রজন্মকে দেশের সাম্প্রতিক ইতিহাস সম্পর্কে জানানো প্রয়োজন। একই সঙ্গে ১৯৭১ সালের ইতিহাসও যেন বিস্মৃত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। তাদের মতে, গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে যে পরিবর্তন এসেছে, ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদী সরকার না আসে, সে বিষয়ে এটি একটি প্রতীক হিসেবে কাজ করবে। পাসপোর্টে এসব তথ্য ও প্রতীক যুক্ত হলে ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস আরও ভালোভাবে জানতে পারবে।

দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার অবসানের পর সরকারের পররাষ্ট্রনীতির বার্তা এবং বিশ্ববাসীর কাছে জুলাই গণ-অভ্যুত্থানকে তুলে ধরার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, বিএনপি সরকার যদি পুরোনো ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী প্রতীক বাদ দিয়ে গণ-অভ্যুত্থান, গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের প্রতীকগুলো ব্যবহার করে, তাহলে অবশ্যই আমি এটিকে সাধুবাদ জানাই।

তবে পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন থাকছে না। মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

বিস্তারিত কমেন্টে