বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০১:০৩
শিরোনাম
● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কারা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:৩৭
শেয়ার: mail
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কারা

ফুটবল বিশ্বে আবারও তৈরি হয়েছে নতুন ইতিহাস। খেলোয়াড়দের বাজারমূল্য নির্ধারণে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ট্রান্সফারমার্কেটের সর্বশেষ হালনাগাদে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল এবং নরওয়ের গোলমেশিন এরলিং হালান্ডের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ইউরো। এর মাধ্যমে তারা যৌথভাবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের মর্যাদা অর্জন করেছেন। ট্রান্সফারমার্কেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ বাজারমূল্যের নতুন রেকর্ড।

মাত্র ১৯ বছর বয়সেই লামিন ইয়ামাল ক্লাব ও জাতীয় দলের হয়ে অসাধারণ ধারাবাহিকতা ধরে রেখে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত হয়েছেন। তার দুর্দান্ত পারফরম্যান্স, ম্যাচে প্রভাব বিস্তার করার ক্ষমতা এবং ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনায় ট্রান্সফারমার্কেট তার বাজারমূল্য ২২ কোটি ইউরো নির্ধারণ করেছে। একই সময়ে গোল করার অসাধারণ দক্ষতা ও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এরলিং হালান্ডের বাজারমূল্যও ২২ কোটি ইউরোতে উন্নীত হয়েছে।

সর্বশেষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার বর্তমান বাজারমূল্য ২০ কোটি ইউরো। চতুর্থ স্থানে রয়েছেন জার্মানির আক্রমণভাগের তারকা মাইকেল অলিসে, যার বাজারমূল্য ১৭ কোটি ইউরো। পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। তার বর্তমান বাজারমূল্য ১৬ কোটি ইউরো।

ট্রান্সফারমার্কেটের এই নতুন মূল্যায়ন দেখাচ্ছে, বর্তমান ফুটবল বিশ্বে তরুণ ফুটবলারদের চাহিদা ও বাজারমূল্য আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। ধারাবাহিক পারফরম্যান্স, বয়স, সম্ভাবনা, চুক্তির মেয়াদ এবং ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে অবদানসহ বিভিন্ন বিষয় বিবেচনায় খেলোয়াড়দের বাজারমূল্য নির্ধারণ করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কারা

বিস্তারিত কমেন্টে