বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:০৮:২৯
শিরোনাম
কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

হরিরামপুরে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, পরিবেশ অধিদপ্তরে অভিযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:২৭
শেয়ার: mail
হরিরামপুরে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, পরিবেশ অধিদপ্তরে অভিযোগ

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ২ নম্বর গালা ইউনিয়নের ঝিটকা বাসুদেবপুর এলাকার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অবস্থিত লিউনা রাইসা পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত এ বাণিজ্যিক খামারের বর্জ্য দীর্ঘদিন ধরে পরিবেশসম্মত ব্যবস্থাপনা ছাড়া ফেলা হচ্ছে, ফলে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

পরিবেশ-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যমতে, এ ধরনের কার্যক্রম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালার আওতায় দণ্ডনীয় অপরাধ।

অভিযোগে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন। খামারের দুর্গন্ধে এলাকায় বসবাসরত শিশুসহ সাধারণ মানুষ, পথচারী এবং আশপাশের দোকানিরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

এ অবস্থায় জনস্বার্থে লিউনা রাইসা পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। অভিযোগকারীদের দাবি, সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও অভিযুক্ত খামারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে ধীরগতির কারণে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে লিউনা রাইসা পোল্ট্রি ফার্মের মালিক মো. লায়েজ মিয়ার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এলাকার বিশিষ্টজনরা জনস্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

হরিরামপুরে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, পরিবেশ অধিদপ্তরে অভিযোগ

বিস্তারিত কমেন্টে