মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:০০:৫৬
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

বিশ্বকাপ ফাইনালে হারের পর বুয়েনস আইরেসে সমর্থক-পুলিশ সংঘর্ষ, আটক ১৫

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:৪৭
শেয়ার: mail
বিশ্বকাপ ফাইনালে হারের পর বুয়েনস আইরেসে সমর্থক-পুলিশ সংঘর্ষ, আটক ১৫

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনাল ম্যাচটি বড় পর্দায় দেখতে রাজধানীর প্রধান সড়কগুলোতে লাখো সমর্থক জড়ো হয়েছিলেন। তাদের প্রত্যাশা ছিল, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে। তবে অতিরিক্ত সময়ে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে যাওয়ায় সেই স্বপ্ন ভেঙে যায়।

ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখার পর দলটি চাপে পড়ে। অতিরিক্ত সময়ে স্পেনের হয়ে জয়সূচক গোল করেন ফেরান তোরেস, যা নিশ্চিত করে স্পেনের শিরোপা।

ফাইনাল শেষে মাঠেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ম্যাচ শেষের বাঁশির পর স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে অসদাচরণের অভিযোগে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসও লাল কার্ড দেখেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৪৫ মিনিট পর্যন্ত রাজধানীতে পরিস্থিতি শান্ত ছিল। পরে জাতীয় স্মৃতিস্তম্ভ ওবেলিস্কের চারপাশে স্থাপিত নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে একদল সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

প্রায় ২০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে বিক্ষুব্ধ সমর্থকেরা পুলিশের দিকে কাচের বোতলসহ বিভিন্ন বস্তু ছুড়ে মারেন। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। কয়েকজন আহত হলেও তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে রাজধানীর বিভিন্ন সড়কে ভাঙা কাচ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। একটি ছবিতে একজন পুলিশ সদস্যকে মাটিতে পড়ে থাকা এক সমর্থককে লাথি মারতে দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে পরাজয়ের পরও খেলোয়াড়দের সম্মান জানাতে জাতীয় ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন উদ্‌যাপনের সিদ্ধান্ত নেবেন, সেদিনই জাতীয় ছুটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পরও আর্জেন্টিনায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। সে সময় দলের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানী বুয়েনস আইরেসে ব্যাপক উদ্‌যাপন অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: দ্য মিরর, ইনফোবায়ে ও দ্য টেলিগ্রাফ

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপ ফাইনালে হারের পর বুয়েনস আইরেসে সমর্থক-পুলিশ সংঘর্ষ, আটক ১৫

বিস্তারিত কমেন্টে