মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৫:৩৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:০৯
শেয়ার: mail
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও পরে সেই গতি হারায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় স্বার্থের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এর পরই বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তেলের দাম কমতে শুরু করে।

দিনের শুরুতে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে তেলের দাম এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৪ সেন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ৮৭ দশমিক ৯৬ ডলারে নেমে আসে। এর আগে লেনদেনের এক পর্যায়ে দাম ৯১ দশমিক ৪২ ডলারে উঠেছিল, যা ১১ জুনের পর সর্বোচ্চ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ৯৯ ডলারে দাঁড়ায়। এর আগে এটি ১২ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের অগ্রগতি আগামী দিনগুলোতে আন্তর্জাতিক তেলের বাজারের দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম

বিস্তারিত কমেন্টে