শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:৪৫:০৭
শিরোনাম
● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

ঢাকাসহ ৭ বিভাগে টানা ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার সতর্কতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:০২
শেয়ার: mail
ঢাকাসহ ৭ বিভাগে টানা ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার সতর্কতা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের সাত বিভাগে আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় রাজধানীতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সোমবার (২০ জুলাই) জারি করা ভারী বৃষ্টিপাতসংক্রান্ত বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার দুপুর থেকে শুরু হয়ে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

সংস্থাটি জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তা অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচিত হয়।

বিশেষ করে অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা মহানগরীতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে নিচু এলাকায় পানি জমে জনদুর্ভোগের আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং জলাবদ্ধ এলাকায় চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ঢাকাসহ ৭ বিভাগে টানা ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার সতর্কতা

বিস্তারিত কমেন্টে