মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:০১:০৬
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

শহীদ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৫৪
শেয়ার: mail
শহীদ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তারকৃত মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবিকে আরও শক্তিশালী ও বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং বাজেট বরাদ্দ বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, সীমান্তে কোনো ধরনের পুশইন বরদাশত করা হবে না। সীমান্তে আধুনিক নজরদারি নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যুক্ত হচ্ছে স্মার্ট প্রযুক্তি।

তিনি আরও বলেন, বাহিনীর সামগ্রিক উন্নয়নে বাজেট পর্যালোচনা করেছে সরকার। দুর্যোগ মোকাবিলা ও মাদক পাচার রোধে বিজিবির ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, এ বাহিনীকে আরও শক্তিশালী করতে যুগপৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিয়ানমার সীমান্তে আরাকান আর্মিসহ উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা থাকায় এরই মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। পাশাপাশি বিজিবি সদস্যদের সুরক্ষায় দেওয়া হয়েছে ল্যান্ডমাইন শনাক্তকরণ যন্ত্রপাতি। প্রতিবেশী দেশে সরকার পরিবর্তনের পর পুশইনের চেষ্টা করা হলেও বিজিবির তৎপরতায় তা নস্যাৎ করা হয়েছে বলেও জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

শহীদ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে