বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৫২:২৪
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

আইফোন ভিজে গেলে কতক্ষণ পর চার্জে দেবেন? জেনে নিন সঠিক নিয়ম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৪৩
শেয়ার: mail
আইফোন ভিজে গেলে কতক্ষণ পর চার্জে দেবেন? জেনে নিন সঠিক নিয়ম

বৃষ্টি, সুইমিং পুল কিংবা হাত ফসকে পানিতে পড়ে যাওয়ার কারণে আইফোন ভিজে যাওয়ার ঘটনা নতুন নয়। অনেকেই মনে করেন, আইফোনে যেহেতু IP68 ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে, তাই ভিজলেও কোনো সমস্যা হবে না। কিন্তু বাস্তবতা হলো, ওয়াটার রেজিস্ট্যান্ট এবং ওয়াটারপ্রুফ এক বিষয় নয়। ফোনের চার্জিং পোর্টে পানি বা আর্দ্রতা ঢুকে গেলে তাড়াহুড়ো করে চার্জে দিলে ডিভাইসের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই এমন পরিস্থিতিতে কী করবেন, তা জানা জরুরি।

আইফোনের ভেতরে পানি বা আর্দ্রতা প্রবেশ করলে ফোনটি নিজেই ব্যবহারকারীকে সতর্ক করে। সাধারণত চার্জিং নট অ্যাভেইলেবল অথবা লিকুইড ডিটেক্টেড ইন ইউএসবি-সি কানেক্টর বার্তা দেখা যায়। এই সতর্কবার্তার অর্থ হলো, চার্জিং পোর্টে এখনো আর্দ্রতা রয়েছে এবং এ অবস্থায় চার্জ দেওয়া নিরাপদ নয়।

এমন বার্তা দেখলে প্রথমেই চার্জিং কেবল খুলে ফেলুন এবং চার্জারটি বিদ্যুৎ-সংযোগ থেকে বিচ্ছিন্ন করুন। এরপর আইফোনটি চার্জিং পোর্ট নিচের দিকে রেখে আলতোভাবে হাতে টোকা দিন, যাতে ভেতরে জমে থাকা পানি বের হয়ে আসতে পারে। তবে ফোন ঝাঁকানো বা জোরে আঘাত করা উচিত নয়।

এরপর আইফোনটি বাতাস চলাচল করে এমন একটি শুকনো জায়গায় অন্তত ৩০ মিনিট রেখে দিন। নির্ধারিত সময় পর চার্জারে সংযুক্ত করে দেখুন। যদি স্বাভাবিকভাবে চার্জ হতে শুরু করে, তাহলে চিন্তার কারণ নেই। তবে আবারও একই সতর্কবার্তা দেখা গেলে ফোনটি আরও ২৪ ঘণ্টা শুকনো পরিবেশে রেখে তারপর চার্জ দেওয়ার পরামর্শ দিয়েছে অ্যাপল।

অনেকের ধারণা, ভেজা ফোন চালের মধ্যে রেখে দিলে দ্রুত শুকিয়ে যায়। কিন্তু এই পদ্ধতি ব্যবহার না করাই ভালো। কারণ চালের ছোট ছোট কণা চার্জিং পোর্ট বা স্পিকারের ভেতরে ঢুকে অতিরিক্ত সমস্যা তৈরি করতে পারে। একইভাবে হেয়ার ড্রায়ার দিয়ে গরম বাতাস দেওয়া বা তুলা, কাঠি কিংবা ধাতব বস্তু দিয়ে চার্জিং পোর্ট পরিষ্কার করার চেষ্টাও ঝুঁকিপূর্ণ।

বর্তমানের আইফোন ১২ সিরিজ থেকে শুরু করে পরবর্তী বেশিরভাগ মডেলে IP68 রেটিং থাকলেও সেটি নির্দিষ্ট পরিস্থিতিতে পানি প্রতিরোধের সক্ষমতা নির্দেশ করে। দীর্ঘদিন ব্যবহারের ফলে এই সুরক্ষা কমে যেতে পারে। তাই ফোন পানিতে ভিজে গেলে সেটিকে নিরাপদভাবে শুকানোর সুযোগ দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

বিশেষজ্ঞদের মতে, আইফোন ভিজে গেলে সবচেয়ে বড় ভুল হলো তাড়াহুড়ো করে চার্জে দেওয়া। সামান্য ধৈর্য ধরে সঠিক নিয়ম অনুসরণ করলে চার্জিং পোর্ট, ব্যাটারি এবং ফোনের অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

আইফোন ভিজে গেলে কতক্ষণ পর চার্জে দেবেন? জেনে নিন সঠিক নিয়ম

বিস্তারিত কমেন্টে