বাগেরহাটের চিতলমারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমানের সঙ্গে চিতলমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় চিতলমারী থানা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, সিনিয়র সহ-সভাপতি মো. আজাদ খান, সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানজির মুন্সী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগর মন্ডল, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রিন্স হালদার এবং চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ সময় সাংবাদিকরা নবাগত ওসির হাতে নিজ নিজ পত্রিকার সৌজন্য কপি তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা সদর থেকে বদলি হয়ে ৩০ জুন ২০২৬ চিতলমারী থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন পুলিশ কর্মকর্তা শহিদুর রহমান।
kalprakash.com/IM