শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৬:৩০
শিরোনাম
● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের চাহিদা তুঙ্গে, দাম ১০ হাজার ডলার থেকে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৫:৫০
শেয়ার: mail
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের চাহিদা তুঙ্গে, দাম ১০ হাজার ডলার থেকে

ফিফা বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেনের লড়াই ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। শেষ মুহূর্তে এই ম্যাচের টিকিটের দাম ১০ হাজার থেকে প্রায় ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পৌঁছেছে।

ফিফার অফিশিয়াল টিকিট পুনর্বিক্রয় সাইটে শনিবার সকালে সবচেয়ে কম দামের টিকিট ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ মার্কিন ডলার। গোলপোস্টের পেছনের মধ্যম সারির আসনের জন্য নির্ধারিত ওই টিকিটগুলো দুপুরের মধ্যেই বিক্রি হয়ে যায়।

এরপর স্টেডিয়ামের ওপরের গ্যালারির কোণার আসনের টিকিটের মূল্য প্রায় ১০ হাজার মার্কিন ডলার থেকে শুরু হয়। মাঠের আরও কাছাকাছি বসে খেলা দেখতে চাইলে দর্শকদের প্রায় ১৬ হাজার মার্কিন ডলার ব্যয় করতে হবে। আর হসপিটালিটি আসনের দাম পৌঁছেছে প্রায় ৬০ হাজার মার্কিন ডলারে।

এছাড়া সিটগিক ও স্টাবহাবের মতো টিকিট বিক্রয় প্ল্যাটফর্মেও ওপরের গ্যালারির টিকিটের দাম প্রায় ১০ হাজার মার্কিন ডলার থেকে শুরু হয়েছে। নিচের গ্যালারির কিছু আসনের মূল্য ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠেছে।

অনেকের কাছেই এই বিপুল অর্থ ব্যয় সার্থক মনে হতে পারে। কারণ একদিকে তারা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত লিওনেল মেসিকে ইতিহাস গড়ার লড়াইয়ে দেখতে পারবেন, অন্যদিকে ফুটবলের অন্যতম উজ্জ্বল উদীয়মান তারকা লামিন ইয়ামালের পারফরম্যান্সও উপভোগ করতে পারবেন।

আর্জেন্টিনা এবার তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা এবং টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে। সর্বশেষ টানা দুটি বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, ১৯৫৮ ও ১৯৬২ সালে। অন্যদিকে স্পেন এখন পর্যন্ত একবারই বিশ্বকাপ জিতেছে, ২০১০ সালে।

চলতি আসরে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করা মেসি ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন। এর আগে তিনি ২০১৪ ও ২০২২ সালের ফাইনালে খেলেছিলেন। এবার ২০২৬ সালেও তিনি ফাইনালে খেলছেন। একই সঙ্গে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

বিশ্বকাপের আগে ফিনালিসিমা ম্যাচে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল। মার্চ মাসে কাতারে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের চাহিদা তুঙ্গে, দাম ১০ হাজার ডলার থেকে

বিস্তারিত কমেন্টে