সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০০:১২
শিরোনাম
● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা ● কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ● মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন ● ইবির বায়োটেকনোলজি বিভাগের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা ● কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ● মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন ● ইবির বায়োটেকনোলজি বিভাগের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত ১১, নিখোঁজ ৭

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৪:৫২
শেয়ার: mail
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত ১১, নিখোঁজ ৭

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন নিখোঁজ রয়েছেন বলে রোববার কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

এই দুর্যোগ শ্রীনগরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সীমান্তবর্তী পুঞ্চ ও রাজৌরি জেলায় আঘাত হানে।

রাতভর প্রবল বর্ষণে নদ-নদীর পানি উপচে পড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ সময় শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

রাজৌরি জেলায় বন্যার পানিতে বেলা কলোনির নবনির্মিত বাস টার্মিনাল ডুবে যায়। এছাড়া নদীর পানি বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি যানবাহন ভেসে যায় বা আটকা পড়ে।

নিখোঁজদের খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে প্রশাসন একাধিক সংস্থার সমন্বয়ে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে।

তবে টানা বৃষ্টি ও ক্ষতিগ্রস্ত সড়কের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

আবহাওয়া বিভাগ ২৩ জুলাই পর্যন্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সতর্কতা জারি করেছে। এতে আরও বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: সিনহুয়া

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত ১১, নিখোঁজ ৭

বিস্তারিত কমেন্টে