মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫৪:২৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

এসএসসি ফল প্রকাশে বিলম্ব, কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১:০২
শেয়ার: mail
এসএসসি ফল প্রকাশে বিলম্ব, কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের কথা থাকলেও তা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততা এবং এইচএসসি পরীক্ষাকে ঘিরে বিভিন্ন জটিলতার কারণে ফল প্রকাশে কয়েক দিনের বিলম্ব হচ্ছে। তবে চলতি জুলাই মাসের শেষ দিকে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। পাশাপাশি এইচএসসির তিন বিষয়ের পুনঃপরীক্ষা নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে আন্তঃশিক্ষা বোর্ড।

শনিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ২০ জুলাই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। এইচএসসি নিয়ে নানা জটিলতার কারণে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করা যায়নি। আমরা মাসের শেষের দিকে ফল প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছি।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২০ জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা ছিল। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। তবে ফল প্রকাশের কাজ এগিয়ে চলছে এবং চলতি মাসেই ফল প্রকাশ করা হবে।

এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন একাধিকবার ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ফল প্রকাশের প্রস্তুতি শেষ করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনাও দেয় শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী কাজ চলছিল। তবে নির্ধারিত সময়ে ফল প্রকাশ হচ্ছে না।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০ জুলাইকে লক্ষ্য করেই এসএসসি ও সমমানের ফল প্রস্তুতের কাজ চলছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে কয়েক দিনের বিলম্ব হতে পারে।

এদিকে প্রতিকূল আবহাওয়া বা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছে সরকার।

এ ছাড়া বৈরী আবহাওয়ার মধ্যে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার তিনটি বিষয়ে বিশেষ সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এসব পুনঃপরীক্ষায় কারা অংশ নিতে পারবেন, কীভাবে আবেদন করতে হবে এবং পরীক্ষা কীভাবে নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় যারা অনুপস্থিত ছিলেন, তারা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখে অভিন্ন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শেষের দিকে। আগামী সপ্তাহের মধ্যেই স্থগিত পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চট্টগ্রামের বন্যা পরিস্থিতিও পর্যালোচনা করা হবে। আমরা শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণের চেষ্টা করব।

তিনি আরও বলেন, দাখিল পরীক্ষার ফল প্রকাশে আমরা মোটামুটি প্রস্তুত। বাকি কাজ শেষ করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে। এরপর মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। মন্ত্রণালয় ফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের আশা করা হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। বৈঠকের পর পরীক্ষার্থীদের জন্য বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষার আয়োজন করা হলে আগ্রহী পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

এসএসসি ফল প্রকাশে বিলম্ব, কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

বিস্তারিত কমেন্টে