শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:২৪:১৪
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

রাবিতে বহ্নিশিখার আত্মরক্ষা প্রশিক্ষণের সমাপনী, প্রশিক্ষণার্থীদের হাতে সনদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:৪১
শেয়ার: mail
রাবিতে বহ্নিশিখার আত্মরক্ষা প্রশিক্ষণের সমাপনী, প্রশিক্ষণার্থীদের হাতে সনদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষায় সক্ষম, আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সাত দিনব্যাপী ‘আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়ন’ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সিডিডিসি সেমিনার কক্ষে বহ্নিশিখা রাবি শাখার ‘বলীয়ান নারী’ প্রকল্পের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বহ্নিশিখা রাবি শাখার সভাপতি তুহিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গ্রীন ভয়েস ও বহ্নিশিখার প্রতিষ্ঠাতা আলমগীর কবির। তিনি বলেন, বর্তমান সময়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সে জন্য প্রতিটি নারীর আত্মবিশ্বাসী হওয়া এবং আত্মরক্ষার কৌশল জানা প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, অধ্যাপক ড. মোছা. মর্জিনা বেগম, অধ্যাপক ড. মোছা. ফৌজিয়া এদিব ফ্লোরা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য জামাত খান। বক্তারা নারী সুরক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মানসিক দৃঢ়তা অর্জনে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব ও আব্দুর রহিম, প্রশিক্ষক রাইয়া আমীন, গ্রীন ভয়েস রাবি শাখার সাবেক সভাপতি মাহিন আলম ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বর্তমান সভাপতি আরিফ ইসলাম ও সাধারণ সম্পাদক ইরফান মন্ডল। এছাড়া বহ্নিশিখা রাবি শাখার সহ-সভাপতি সাজিদা সুফিয়া এবং গ্রীন ভয়েসের রাজশাহী কলেজ ও ইডেন কলেজ শাখার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

সাত দিনের এ প্রশিক্ষণে অংশ নেওয়া প্রায় শতাধিক নারী শিক্ষার্থী সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

রাবিতে বহ্নিশিখার আত্মরক্ষা প্রশিক্ষণের সমাপনী, প্রশিক্ষণার্থীদের হাতে সনদ

বিস্তারিত কমেন্টে