মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৪:৩২:৫৯

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোভাযাত্রা, অংশ নিল ২০০ মোটরসাইকেল

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:২৬
শেয়ার: mail
বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোভাযাত্রা, অংশ নিল ২০০ মোটরসাইকেল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে সামনে রেখে যশোরের বেনাপোলে বেনাপোল বাইকার হুডের আয়োজনে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে বেনাপোল বলফিল্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চেকপোস্ট, নোম্যান্সল্যান্ড ও নাভারন ঘুরে পুনরায় বেনাপোলে এসে শেষ হয়। এ সময় সড়কের দুই পাশে অবস্থান নেওয়া আর্জেন্টিনা সমর্থকরা হাত নেড়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উৎসাহ দেন।

বেনাপোল বাইকার হুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ এবং অ্যাডমিন আতিকুজ্জামান রিমু বলেন, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে শার্শা উপজেলার আর্জেন্টিনা ও মেসি ভক্তরা একত্রিত হয়েছেন। বেনাপোল বলফিল্ড থেকে প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে চেকপোস্ট, নোম্যান্সল্যান্ড ও নাভারন বাজার প্রদক্ষিণ শেষে বেনাপোল পৌর গেটে শোভাযাত্রার সমাপ্তি হয়। তারা বলেন, সবাই মিলেমিশে ফাইনাল ম্যাচ উপভোগ করবেন।

বেনাপোল ক্রীড়া সংস্থার সম্পাদক রায়হানুজ্জান দিপু বলেন, আমরা ম্যারাডোনার সময় থেকেই আর্জেন্টিনার সমর্থক। ২০২২ সালে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়সহ বিভিন্ন আন্তর্জাতিক সাফল্যের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আসন্ন ফাইনালেও আর্জেন্টিনা জয়ী হবে। এ উপলক্ষে সমর্থনের অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

মেসি ভক্ত ওমর ফারুক বলেন, এই শোভাযাত্রায় অংশ নিতে পেরে আমরা আনন্দিত। আমরা আশাবাদী, আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ শিরোপা জিতবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward