সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১৬:৩৯

নতুন ধারায় যাত্রা শুরু করল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৩৭
শেয়ার: mail
নতুন ধারায় যাত্রা শুরু করল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পিরোজপুরের গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার অঙ্গীকার নিয়ে নতুনভাবে পথচলা শুরু করেছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর (জেএপি)।

সম্প্রতি সংগঠনটির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর মাধ্যমে নতুন যাত্রার সূচনা হয়।

নতুন কমিটিতে এস. এম. সোহেল বিল্লাহকে সভাপতি এবং এম. এ. নকিব নাছরুল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি নূরুল হুদা বাবু ও গাজী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন কাজী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইমদাদুল, দপ্তর সম্পাদক নূরুজ্জামান খোকন, প্রচার সম্পাদক ওহি-বিল্লাহ এবং কোষাধ্যক্ষ মেহেদী হাসান (নয়ন)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ নাসীর উদ্দিন, মো. আসাদুজ্জামান মামুন, মো. হাবিবুর রহমান, মনির হোসেন কাজী, মাইনুল হোসেন মুন্সি ও সবুজ জমাদার।

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর কোনো গোষ্ঠী বা ব্যক্তি-স্বার্থের ঊর্ধ্বে থেকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে। পিরোজপুর জেলার সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত সঠিক তথ্য পৌঁছে দেওয়াই সংগঠনটির মূল লক্ষ্য।

সভাপতি এস. এম. সোহেল বিল্লাহ এবং সাধারণ সম্পাদক এম. এ. নকিব নাছরুল্লাহ সংগঠনের কার্যক্রমে জেলার সব স্তরের সাংবাদিক, সুধীসমাজ ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেছেন। নতুন এ যাত্রার মাধ্যমে পিরোজপুরের সাংবাদিকতা অঙ্গনে পেশাদারিত্ব ও স্বচ্ছতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেছেন সংগঠনের সদস্যরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নতুন ধারায় যাত্রা শুরু করল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর

বিস্তারিত কমেন্টে