বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩৫:৩৫
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

বিশ্বকাপ জিতবে স্পেন, ভবিষ্যদ্বাণী জন টেরির

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:৪৫
শেয়ার: mail
বিশ্বকাপ জিতবে স্পেন, ভবিষ্যদ্বাণী জন টেরির

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চেলসি ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জন টেরি বিশ্বকাপের ফাইনাল নিয়ে নিজের পূর্বাভাস দিয়েছেন। তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে কিছুটা এগিয়ে রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

আগামী রোববার (১৯ জুলাই) রাতে নিউজার্সিতে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি।

ফাইনালে ওঠার পথে স্পেন দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। সেমিফাইনালে তারা ২-০ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে শেষ ম্যাচের টিকিট নিশ্চিত করে। পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওইয়ারসাবাল, আর ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। তরুণ তারকা লামিন ইয়ামালের ব্যক্তিগত নৈপুণ্যে আদায় করা পেনাল্টি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তন করে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়লেও দূরপাল্লার শটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। পরে যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের হেড থেকে আসে জয়সূচক গোল, যা আলবিসেলেস্তেদের ফাইনাল নিশ্চিত করে।

দুই সেমিফাইনালই গ্যালারিতে বসে উপভোগ করেছেন জন টেরি। ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, আমার মতে স্পেনই ফাইনালের ফেভারিট। দুই দলই বল নিয়ন্ত্রণে খুব ভালো, কিন্তু আর্জেন্টিনার বেশিরভাগ আক্রমণই ডান দিক দিয়ে, যেখানে লিওনেল মেসি খেলেন। বাম দিকে গেলেও দ্রুত আবার ডান দিকেই ফিরে আসে।

স্পেনের রক্ষণভাগের প্রশংসা করে টেরি আরও বলেন, স্পেনের বাম দিক খুবই শক্তিশালী। ফ্রান্সের বিপক্ষে মার্ক কুকুরেয়া অসাধারণ খেলেছে। পুরো টুর্নামেন্টে খুব কম গোল হজম করেছে স্পেন। তাই আমার বিশ্বাস, আর্জেন্টিনাকে হারানোর মতো সামর্থ্য তাদের রয়েছে।

তবে আর্জেন্টিনার মানসিক দৃঢ়তা ও দলীয় ঐক্যেরও প্রশংসা করেন সাবেক এই ডিফেন্ডার। তার ভাষায়, মেসির মতো একজন জাদুকর দলে থাকলে যেকোনো সময় ম্যাচের চিত্র বদলে যেতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে তারা যে দৃঢ়তা ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে, সেটি সত্যিই অসাধারণ। প্রতিটি ট্যাকলের পর সবাই একসঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছে, যা দলের ঐক্যের প্রমাণ। তারপরও আমার বিশ্বাস, শেষ পর্যন্ত স্পেনই জিতবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপ জিতবে স্পেন, ভবিষ্যদ্বাণী জন টেরির

বিস্তারিত কমেন্টে