বাংলাদেশ ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বেজুরায় বেনু মেম্বার হাডুডু ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন নাসিরনগর একাদশ Logo বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর Logo বিশ্বকাপ জিতবে স্পেন, ভবিষ্যদ্বাণী জন টেরির Logo কলকাতা বিমানবন্দর ঘিরে নিরাপত্তা জোরদার, মসজিদ ইস্যুতে উত্তেজনা Logo যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় মধ্যস্থতার চাপে পাকিস্তান Logo উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২০ শিক্ষার্থীসহ ২১ জন Logo কুড়িগ্রামে গাঁজা, ইয়াবা ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ৩ Logo আর্জেন্টিনাকে হারানোর উপায় জানালেন পেপ গার্দিওলা Logo কাপ্তাই লেকের পানি বাড়ছে, শনিবার খুলবে স্পিলওয়ের ১৬টি গেট Logo বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে আবেগঘন বার্তা ডি মারিয়ার

বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান

বান্দরবানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম এক ঝটিকা সফরে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য পরিচালিত ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে তিনি বান্দরবান জেলা শহরের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ত্রাণ বিতরণ করেন।

এদিন তিনি ২৫০ জন বন্যার্ত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার, রান্না করা খাবার এবং পানীয় জল বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে ব্যারিস্টার মো. আবদুস সালাম বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সারাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে নিয়মিত জরুরি ত্রাণ সহায়তা, শুকনো খাবার এবং পুনর্বাসন সামগ্রী বিতরণ করে যাচ্ছে। সাম্প্রতিক বন্যাসহ বিভিন্ন দুর্যোগে সংস্থাটির স্বেচ্ছাসেবকেরা স্থানীয় ইউনিটগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন।

এ সময় বিডিআরসিএসের বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. রফিকুল কবির, বোর্ড সদস্য অধ্যাপক ডা. সহিদুর রহমান, বোর্ড সদস্য ফারুক উদ্দিন ভুঁইয়া, বোর্ড সদস্য রফিকুল ইসলাম শিকদার, বোর্ড সদস্য জামিল আহমেদ এবং বোর্ড সদস্য কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান ইউনিটের ইউনিট অফিসার আসাদুল হায়দার চৌধুরীসহ বান্দরবান যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরাও উপস্থিত ছিলেন।

এদিন অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের মানসিক-সামাজিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সোসাইটির স্বাস্থ্য বিভাগের চিকিৎসকেরা ত্রাণ বিতরণের সময় জরুরি চিকিৎসাসেবাও প্রদান করেন।

ঝটিকা সফরের শুরুতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম বান্দরবান ইউনিট অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বান্দরবান জেলা ইউনিটের অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি বান্দরবান-কেরানীহাট সড়কের রেইচা লম্বারাস্তার মাথায় নির্মাণাধীন রেড ক্রিসেন্ট হাসপাতালও পরিদর্শন করেন।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

বেজুরায় বেনু মেম্বার হাডুডু ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন নাসিরনগর একাদশ

বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান

প্রকাশিত: ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬