বাংলাদেশ ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বেজুরায় বেনু মেম্বার হাডুডু ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন নাসিরনগর একাদশ Logo বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর Logo বিশ্বকাপ জিতবে স্পেন, ভবিষ্যদ্বাণী জন টেরির Logo কলকাতা বিমানবন্দর ঘিরে নিরাপত্তা জোরদার, মসজিদ ইস্যুতে উত্তেজনা Logo যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় মধ্যস্থতার চাপে পাকিস্তান Logo উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২০ শিক্ষার্থীসহ ২১ জন Logo কুড়িগ্রামে গাঁজা, ইয়াবা ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ৩ Logo আর্জেন্টিনাকে হারানোর উপায় জানালেন পেপ গার্দিওলা Logo কাপ্তাই লেকের পানি বাড়ছে, শনিবার খুলবে স্পিলওয়ের ১৬টি গেট Logo বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে আবেগঘন বার্তা ডি মারিয়ার

কুড়িগ্রামে গাঁজা, ইয়াবা ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ৩

কুড়িগ্রামে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীনস্থ সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে তিন মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া ব্যাটালিয়নের অধীনস্থ অন্যান্য বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেন। জব্দকৃত সব মালামালের মোট সিজার মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন দৃঢ়প্রতিজ্ঞ।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

বেজুরায় বেনু মেম্বার হাডুডু ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন নাসিরনগর একাদশ

কুড়িগ্রামে গাঁজা, ইয়াবা ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ৩

প্রকাশিত: ০৭:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬