মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৫:১৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২:১৭
শেয়ার: mail
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান রক্ষা এবং টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করা সংগঠন ক্লাইমেট অ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মোংলা প্রজেক্ট অফিসে ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এবং এলইডিএআরএস (LEDARS)-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের বিগত তিন মাসের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, সুপেয় পানির সংকট নিরসন এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বৃদ্ধি ও জীবিকা হারানোর মতো সমস্যার স্থায়ী সমাধানে স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ এবং সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ সুপেয় পানির সংকট নিরসনে দুর্গম এলাকায় রেইন ওয়াটার হার্ভেস্টিং (বৃষ্টির পানি সংরক্ষণ) ব্যবস্থা স্থাপন এবং বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়।

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় যুবসমাজ ও স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত কমিটির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়।

সভায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম ও এলইডিএআরএসের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং স্থানীয় পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে এ ধরনের সুসংগঠিত পদক্ষেপ উপকূলীয় জনপদের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা আশা প্রকাশ করেন, এ সমন্বয় সভার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা

বিস্তারিত কমেন্টে