সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৩৮:৩১

ঠাকুরগাঁওয়ে কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৫৩
শেয়ার: mail
ঠাকুরগাঁওয়ে কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কৃষক কার্ড তৈরির লক্ষ্যে কৃষি তথ্য সংগ্রহ কার্যক্রম।

১৬ জুলাই (বৃহস্পতিবার) এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আব্দুল্লাহ আল মুজাহিদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর শুরু হওয়া এ তথ্য সংগ্রহ অভিযান আগামী ৫ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে দেশব্যাপী একযোগে চলবে। দেশের ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ ও বর্গাচাষীসহ সব ধরনের কৃষককে এই কার্ডের আওতায় এনে সরকারি কৃষি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শুধু ফসল উৎপাদনকারী নন, পশুপালন ও মৎস্যচাষসহ কৃষির সব উপখাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই কার্ডের মাধ্যমে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন বলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

একটি কৃষি কার্ডের জন্য কৃষকের আবাদি জমির পরিমাণ, আয়ের উৎস, পরিবারের সদস্যসংখ্যা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং স্বামী-স্ত্রীর ছবি প্রয়োজন হবে।

রুহিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুয়েল হক ও তপন কুমার বর্মনের সরাসরি তত্ত্বাবধানে ১১ সদস্যের একটি বিশেষ দল মাঠপর্যায়ে কাজ করছে। আগামী ৫ আগস্টের মধ্যে এলাকার সব কৃষকের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, রুহিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার কৃষিজীবী মানুষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward