সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪৫:৫৭
শিরোনাম
নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রতিদিনের কণ্ঠ-এর প্রকাশনা বন্ধের দাবি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:২৭
শেয়ার: mail
প্রতিদিনের কণ্ঠ-এর প্রকাশনা বন্ধের দাবি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রকাশনা ও মুদ্রণসংক্রান্ত নিয়মনীতি লঙ্ঘন এবং অনিয়মিতভাবে প্রকাশিত হওয়ার অভিযোগ তুলে মনিরামপুর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার প্রকাশনা বন্ধের দাবিতে যশোর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছে মনিরামপুর রিপোর্টার্স ক্লাব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন এ আবেদন করেন। আবেদনে দাবি করা হয়, গত ১২ জুলাই প্রকাশিত রাজনৈতিক আশ্রয়ে মনিরামপুরে সাংবাদিক নামধারী চক্রের দৌরাত্ম্য শীর্ষক প্রতিবেদনে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী এবং কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন, অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে।

আবেদনে বলা হয়, ২০২২ সালে প্রতিষ্ঠিত মনিরামপুর রিপোর্টার্স ক্লাব স্থানীয় সাংবাদিকদের একটি সংগঠন হিসেবে জনস্বার্থে বিভিন্ন বিষয়ে কাজ করে আসছে। সংশ্লিষ্ট প্রতিবেদনটি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, সুমন চক্রবর্তী বাংলাদেশ প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক এবং রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর কেন্দ্রীয় কমিটির সহ-গণযোগাযোগবিষয়ক সম্পাদক। প্রায় ১৯ বছরের সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ করেছেন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলেও আবেদনে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য এবং জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার মনিরামপুর প্রতিনিধি। এছাড়া প্রতিবেদনে উল্লেখিত সোহাগ হাসান লিপু নামে ব্যক্তি মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের কোনো সদস্য নন এবং সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করা হয়।

মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন বলেন, একটি স্থানীয় সাংবাদিক সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অসত্য তথ্য প্রকাশ করা হয়েছে। আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।

তবে অভিযোগের বিষয়ে দৈনিক প্রতিদিনের কণ্ঠ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

প্রতিদিনের কণ্ঠ-এর প্রকাশনা বন্ধের দাবি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

বিস্তারিত কমেন্টে