মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৮:০৪
শিরোনাম
নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রেসক্লাব যশোর নির্বাচন: সভাপতি পদে শওকত-টুকুন মুখোমুখি, সম্পাদক পদে ত্রিমুখী লড়াই

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৩
শেয়ার: mail
প্রেসক্লাব যশোর নির্বাচন: সভাপতি পদে শওকত-টুকুন মুখোমুখি, সম্পাদক পদে ত্রিমুখী লড়াই

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সামনে রেখে সরগরম হয়ে উঠেছে স্থানীয় সাংবাদিক অঙ্গন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার (৬ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে বিভিন্ন পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে সভাপতি পদকে ঘিরে। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত এবং দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন। দুই অভিজ্ঞ ও প্রবীণ সাংবাদিকের সরাসরি মুখোমুখি লড়াইয়ে জমে উঠেছে সভাপতি পদের নির্বাচনী মাঠ।

সাধারণ সম্পাদক পদে দেখা যাচ্ছে তীব্র ত্রিমুখী লড়াইয়ের সমীকরণ। এ পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিনজন প্রার্থী—নূর ইসলাম, জুয়েল মৃধা ও ওয়াহাবুজ্জামান ঝন্টু। গুরুত্বপূর্ণ এই পদটি ঘিরেও ভোটারদের মধ্যে চলছে নানামুখী হিসাব-নিকাশ।

অন্যদিকে কয়েকটি পদে একক প্রার্থী থাকায় ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন একাধিক প্রার্থী। সহসভাপতি পদে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এই পদে ভোটাভুটির প্রয়োজন হচ্ছে না। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তৌহিদ মনি একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাঁদেরও প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে না।

অন্যান্য পদের মধ্যে সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেওয়ান মোর্শেদ আলম ও সাইফুর রহমান সাইফ। কার্যনির্বাহী সদস্য পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুল ওহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুরশিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু, এস এম সোহেল এবং সাফিকুল আলম (সাফিক সাঈদ)।

মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে প্রেসক্লাব চত্বরে নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চারিত হয়েছে। প্রার্থীরা ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। সদস্যরা আশা করছেন, পারস্পরিক সৌহার্দ্য ও গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটিও একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রেসক্লাব যশোর নির্বাচন: সভাপতি পদে শওকত-টুকুন মুখোমুখি, সম্পাদক পদে ত্রিমুখী লড়াই

বিস্তারিত কমেন্টে