রংপুরের মিঠাপুকুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১২ জুলাই) দুপুরে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য ছিল, তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার (মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডা. মায়িশা ফাহমিদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মো. গোলাম রাব্বানী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মীর হোসেন।
আলোচনা সভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা এবং টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
kalprakash.com/IM
মিঠাপুকুর প্রতিনিধি 






















