শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:০৮:২১
শিরোনাম
● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘সন্ত্রাসীদের’ সংঘর্ষে নিহত ৩০

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:২১
শেয়ার: mail
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘সন্ত্রাসীদের’ সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৯ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু।

নিরাপত্তা সূত্র জানায়, বেলুচিস্তানের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক সশস্ত্র ব্যক্তিরা অবরোধ করলে তা সরাতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। অভিযানে বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

এটি বেলুচিস্তানে সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় সর্বশেষ ঘটনা। এর আগের দিন জিয়ারত জেলায় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষে ৯ জন পুলিশ সদস্য নিহত হন।

খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রদেশটির মধ্য দিয়ে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি)–এর গুরুত্বপূর্ণ রুট গেছে। দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র তৎপরতা ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে অঞ্চলটি অস্থিতিশীল রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘সন্ত্রাসীদের’ সংঘর্ষে নিহত ৩০

বিস্তারিত কমেন্টে