মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৫৪:২৪

ফ্লাইওভার থেকে পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:০১
শেয়ার: mail
ফ্লাইওভার থেকে পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে ফ্লাইওভারের রেলিঙে ধাক্কা খেয়ে নিচে পড়ে এক মোটরসাইকেল চালক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার হেতিমদী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জিমেল (২০)। তিনি উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বাচ্চু মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে জিমেল দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে হেতিমদী ফ্লাইওভার অতিক্রম করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ফ্লাইওভারের পাশের রেলিঙে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ফ্লাইওভার থেকে পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

বিস্তারিত কমেন্টে